1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচন আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন সরকার জহিরুল হক মিঠুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচন আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন সরকার জহিরুল হক মিঠুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৪৭৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী ও দ্বীনের পথ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুন। শুক্রবার বাদ জুম্মা শিদলাই মসজিদে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার ঘোষণা দেন তিনি। একইদিন ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেন তিনি। এছাড়া তার বাড়িতে ৮ ও ৯ নং ওয়ার্ডের জনগনের সম্মানে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অবসরপ্রাপ্ত বিডিআর শামসুল হক সরকার এর সভাপতিত্বে ও শাহিন সরকার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিপি সরকার জহিরুল হক মিঠুন। এসময় ফয়েজ সরকার, ফারুক সরকার, ওমর ফারুক, জাহাঙ্গীর মেম্বার, নোয়াব সরকার, এমদাদুল হক সবুজ, রহমত উল্ল্যাহসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। অসহায় বঞ্চিত লাঞ্চিত মানুষের পাশ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসাবে রুপান্তর করতে চাই। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সাধারণ ভোটারের ভালোবাসা নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে প্রার্থীতা ঘোষণা দিলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD