1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪০৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের নের্তৃত্বে উপজেলার সাহেবাবাদ বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের নের্তৃত্বে উপজেলার সাহেবাবাদ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়। এসময় ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় দুটি মাংস দোকান ও দুটি মুদি দোকানিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৬ ধারায় একটি মুদি দোকানিকে ডিলিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনেটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD