1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাদকসহ শ্বশুর জামাই গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় মাদকসহ শ্বশুর জামাই গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৯১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে গাঁজা ব্যবসার অভিযোগে মো. মনির হোসেন (৪৯) ও শরিফ (২৯) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কল্পাবাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। পরে একইদিন আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া মো. মনির হোসেন উপজেলার সদর ইউনিয়নের কল্পাবাস এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ও শরিফ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নয়ানগর (ইস্পাহানী বাজার) এলাকার আব্দুল বাছেদের ছেলে এবং সে বর্তমানে কল্পাবাস গ্রামে বসবাস করছেন। আটককৃতরা সম্পর্কে শ্বশুর জামাই হোন।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD