1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া শিদলাই লুৎফুর সরকার ফাউন্ডেশনের যাকাত বিতরণ অনুষ্ঠান - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়া শিদলাই লুৎফুর সরকার ফাউন্ডেশনের যাকাত বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৪৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও শিদলাই লুৎফুর সরকার ফাউন্ডেশনের যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় লুৎফুর সরকার ফাউন্ডেশনের উদ্যোগে শিদলাই লুৎফুর সরকার ফাউন্ডেশনের প্রধান কার্য্যালয় জোরপুল (শংশনগর) এই যাকাতের কাপড় বিতরণ করা হয়। লুৎফুর সরকার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। যা ২০২১ সালে প্রতিষ্ঠা করেন শিদলাই গ্রামের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী লুৎফুর রহমান সরকার। যাকাতের কাপড় বিতরণ করেন লুৎফুর সরকার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের বাচ্চু, লুৎফুর সরকারের বড় ভাই মোঃ জামাল সরকার, জাহাঙ্গীর আলম মেম্বার, কামাল উদ্দিন মেম্বার, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শাহজালালসহ ফাউন্ডেশনের সকল সদস্যরা। অনুষ্ঠানে শিদলাই গ্রামের ৩৫০ জন অসহায় ও গরীবদের মাঝে যাকাতের কাপড় বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD