1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া বেড়াখলায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমিনুল ইসলাম সুজনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়া বেড়াখলায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমিনুল ইসলাম সুজনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বেড়াখলা খেলার মাঠে শিদলাই ইউনিয়নের ১,২,৩,৪ নং ওয়ার্ডের মুরব্বি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এই নির্বাচনী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতিক্রমে এলাকার ব্যক্তিবর্গরা তাকে সম্মতি দেয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে হিরণ বাশার এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। এসময় ড. তারিকুল ইসলাম, আবু তাহের মেম্বার, মোঃ নাছির উদ্দিন বিএসসি, রফিকুল ইসলাম মাষ্টার, আলী ইমাম, হাজী শহীদুল ইসলাম, আব্দুল মালেক মাষ্টার, মশিউল আলম সোহাগ, সাখাওয়াত আলী, মোঃ শাহপরান বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, অধ্যাপক আলী ইমাম, হাফেজ হাবিবুর রহমান সোহেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করেন শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন। সবশেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD