1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের কেক কাটা ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের কেক কাটা ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আওয়ামীলীগের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, হুমায়ুন কবির, আলী আহাম্মদ মেম্বার, বিআরডিবি সাবেক চেয়ারম্যান মাসুদ আলম হায়দার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাপ্পী, রোটাঃ কবির আহাম্মেদ ভূইয়া, আতাউর রহমান, খাইরুল হাসান খান মাসুমসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দরা। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD