1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ,  কোরআন খতম ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

পরে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পর্যায়ক্রমে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সহিদুল্লাহ,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার, ব্রাহ্মণপাড়া উপজেলে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন।

উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদ,সাবরেজিষ্টার দিপঙকর দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান, যুগ্ন সধারণ সম্পাদ

রেজাউল হক শাকিল, অর্থ সম্পাদক অপু খান চৌধুরী প্রমুখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD