1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মনপাড়ায় কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মনপাড়ায় কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪০৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।। 

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের সকল কবর বাসীর আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (১৬ মার্চ) বিকালে দঃ মহালক্ষীপাড়া গাউছিয়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা এর সভাপতি কাজী মোঃ আসাদ উল্লাহ এর আয়োজনে   ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি  ছিলেন দুনিয়া ও আখিরাতের কাজ করি সংগঠনের  প্রতিষ্ঠাতা পরিচালক সরকার জহিরুল হক মিঠুন৷ কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকি, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ  আঃ কুদ্দুস, মাওলানা মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বকসি, সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম, আবু ইউসুফ বাবুল, এনামুল হক সুমন, এমদাদুল হক সবুজ,  মধুমতি হসপিটালের পরিচালক নাজমুল হাসান শরীফ, ইউপি সদস্য মোঃ সোহেল ভূইয়া, সমাজ সেবক মোঃ খলিলুর রহমান, আঃ জলিল আমিন, জাকির হোসেন ভূইয়া৷ সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বকসি ও আইয়ুব সরকার রুবেল এর সার্বিকপরিচালনায় অত্র গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD