1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
৭ টি ড্রেজার মেশিনের উপকরণ ধ্বংস, ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

৭ টি ড্রেজার মেশিনের উপকরণ ধ্বংস, ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কৃষি প্রধান বাংলাদেশে বর্তমানে কৃষকের জন্য বড় হুমকি হলো অবৈধ ড্রেজার মেশিন৷ যা দিন দিন গিলে খাচ্ছে কৃষি জমি৷ কৃষি জমি রক্ষার্থে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় চলছে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসনের সাড়াশি অভিযান৷ এরই ধারাবাহিকতায় গতকাল ১৪ মার্চ (বৃহস্পতিবার) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার বিরুধী অভিযান চালানো হয়৷ এসময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটা, মাটি ব্যবস্থাপনা আইন- লঙ্ঘন এর দায়ে ৭ টি ড্রেজার উপকরণ নষ্ট করা হয়৷ ড্রেজার মেশিনের মালিক দের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও) স. ম. আজহারুল ইসলাম জানান আজ ( ১৪ মার্চ বৃহস্পতিবার) ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট ৭টি ড্রেজার উপকরণ বিনষ্ট করা হয়েছে। ড্রেজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলমান, এদেরকে বালু বহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে। ড্রেজারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD