1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়েছে৷ গত কাল (১৪ মার্চ) বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা শশীদল রেলস্টেশন এবং আশ পাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়৷ উপজেলা সুত্রে জানাযায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) এর শশীদল বিওপির আওতাধীন বিওপি হতে আনুমানিক ৩০০ গজ উত্তর পশ্চিম কোনে অবস্থিত শশীদল রেলওয়ে ষ্টেশনে ও পূর্ব দিকে বাতানবাড়ী ১৪ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স. ম.আজহারুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা এর নেতৃত্বে এবং শশীদল বিওপির জেসিও-৯০০৮ নায়েব সুবেদার মোঃ হারুন রশিদ সহ ১৩ জন বিজিবি সদস্য এর উপস্থিতিতে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় – হিমালয় নিম ফেসওয়াশ ১০৯৮ পিছ, ডাবল আম লা ৯৬পিছ, নেহা মেহেদী ১০৮০০পিছ,কিসমিস ০৮কেজি, চিনি ৬৩০কেজি, টিনা সাবান ২০পিছসহ মোট ১১ লক্ষ্য ৫ হাজার ৭শত টাকা মূল্যের ভাতীয় মালা মাল আটক করা হয়েছে৷ টাস্কফোর্সের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD