1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৭২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্য্যালয়ের বাস্তবায়নে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক। উপজেলা প্রকৌশলী মুহম্মদ আব্দুর রহিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, লিপু রায়, মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD