1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে। ৮ মার্চ (শুক্রবার) দিবসটি উদযাপন উপলক্ষে ৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে র‍্যালি, ঋণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অতিথিরা সেখান থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। সূচনা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন।
এছাড়া বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, নারীদের মধ্য থেকে ইশরাত জাহান ইমা।
সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, আনসার ভিডিপির কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার সাতজন নারীকে পঁচিশ হাজার করে একলক্ষ পঁচাত্তর হাজার ও চারজন নারীকে পঞ্চাশ হাজার করে দুই লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD