1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কন্যারা বাবা-মাকে বৃদ্ধ বয়সে যেমনে আগলে রাগে,সেবা যত্ন করে সেভাবেই নগরবাসীর পাশে থেকে সেবা করতে চাই-বাস প্রতীকের মেয়র প্রার্থী - Dainik Cumilla
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কন্যারা বাবা-মাকে বৃদ্ধ বয়সে যেমনে আগলে রাগে,সেবা যত্ন করে সেভাবেই নগরবাসীর পাশে থেকে সেবা করতে চাই-বাস প্রতীকের মেয়র প্রার্থী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: তাহসীন বাহার সূচী বলেছেন,কন্যারা বাবা-মাকে বৃদ্ধ বয়সে যেমনে আগলে রাগে, সেবা যত্ন করে সেভাবেই নগরবাসীর পাশে থেকে সেবা করতে চাই।নগর পিতা বা নগর মাতা নয়, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নগরকন্যা হয়ে কাজ করতে চাই।আমার বাবা তরুন বয়সে, মাত্র ৩১ বছর বয়সে কুমিল্লা পৌর সভায় দায়িত্ব নিয়েছিল।সেসময় থেকে তিনি দরজা খোলা রেখে কুমিল্লার মানুষের কাজ করেছেন। আমি নির্বাচিত হলে বাবার মতোই দরজা খোলা রেখে সাধারন মানুষের কল্যাণে কাজ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন।আমি নির্বাচিত হলে শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করব। কুমিল্লাকে একটি পরিকল্পিত স্মার্ট নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব। মঙ্গলবার ( ৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নংওয়ার্ডের শাকতলা,রামনগর,হালুয়াপাড়া ,আশ্রাফপুর,জাঙ্গালিয়া ও ২২ নং ওয়ার্ডে ঘোষপাড়া, শ্রীমন্তপুর, হিরাপুর, দৈয়ারা এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ কালে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসীন বাহার সূচী এসব কথা বলেন।
এসময় সাথে ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সালেহ আহাম্মদ রাসেল,মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,কুমিল্লা সিটি কর্পোরেশনোর ২২নং ওয়ার্ড এর কাউন্সিলর আজাদ রহমান, মহানগর যুবলীগ নেতা নাজমুল ইসলাম শাওন, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,২২ নং আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক,সাধারণ সম্পাদক গাজী সাদেকসহ দলীয় নেতা-কর্মীরা। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের প্রার্থীকে সর্মথন করে প্রবাসী আওয়ামীলীগ পরিবারের সৌদি আরব, লন্ডন ও ইতালি, সিঙ্গাপুর অন্যান্য দেশ থেকে আগত দুই শতাধিক প্রবাসী মীর মোতালেব লিটন ও আনিসুর রহমানের নেতৃত্বে ১০ টি টিমে ভাগ হয়ে নগরীতে গণসংযোগ ও প্রচারণা চালায়।
এছাড়াও মঙ্গলবার বাস প্রতীকের সমর্থনে কুমিল্লা নগরীতে ১৩ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার,আয়মন বাহার সোনালিসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এছাড়া মঙ্গলবার নগরীতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলিয়ে ১১০ টি টিম নগরীর ২৭ ওয়ার্ডে বাস প্রতীকের প্রচারণা চালিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD