1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এড.আমীর হোসেন ও আর কিউ কানিজে জোবেদা'র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় এড.আমীর হোসেন ও আর কিউ কানিজে জোবেদা’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৪১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুর আমীর হোসেন ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আর কিউ কানিজে জোবেদা এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল সোমবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে৷ শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুর ইসলামের সভাপতিত্বে কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক ( গ্রেড-১ সচিব) জি এস এম জাফরউল্লাহ্, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স. ম আজহারুল ইসলাম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোঃ সেলিম রেজা সৌরভ, শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মেরিন ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান মাহমুদ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার শারমিন হোসেন,শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আলাউল আকবর, আমরা দুনিয়া ও আখিরাতের কাজ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন৷ অনুষ্ঠানে বক্তারা বলেন মরহুম এড. আমীর হোসেন ছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর৷ তিনি ৫২ সালের মহান ভাষা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন৷ ভাষা আন্দোলন এবং মহান স্বাধীনতা সংগ্রামে এড. আমীর হোসেন এবং উনার সহর্ধমিনী আর কিউ কানিজে জোবেদা অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়৷ লোকসভা শেষে এড. আমীর হোসেন ও আর কিউ কানিজে জোবেদা এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন শিদলাই দরবার শরীফের পীর সাবেক মাওলানা মোঃ রুহলামিন৷ এসময় কলেজের সাবেক প্রেফেসর বজলুর রহমান, মাওলানা শহিদুলাহ ফারুকি, হাজী আলী নোয়াব সরদার, মোঃ আবু জাহের পুলিশ, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধানগন উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD