1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কেরির বড়ি খেয়ে এক স্কুল ছাত্রীর আত্নহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় কেরির বড়ি খেয়ে এক স্কুল ছাত্রীর আত্নহত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে স্কুল পড়ুয়া সনিয়া আক্তার বৃষ্টি (১৩) আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ীতে সকলের অগোচরে কেরির বড়ি খেয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে সনিয়া আক্তার বৃষ্টি (১৩) পরিবারের সাথে অভিমান করে সকলের অগোচরে কেরির বড়ি (বিষপান) করে ঘরের ভেতর পড়ে থাকে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার এসআই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে পরিবারের লোকজন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD