1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাহেবাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন আর নেই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সাহেবাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন আর নেই

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলা পরিষদ মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে তিনি ব্রাহ্মণপাড়াস্থ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন শরিরিক বিভিন্ন সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে ভগবান সরকারি স্কুল মাঠে ও ৯টায় সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠে এবং তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সহকারী অধ্যাপক মোঃ নাছির উদ্দিন সাহেবাবাদ ডিগ্রি কলেজে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং আগামী ২০ এপ্রিল, ২০২৪ খ্রি. তারিখ তাঁর শেষ কর্ম দিবস ছিল। সাহেবাবাদ ডিগ্রি কলেজে দীর্ঘ প্রায় ৩৩ বছর শিক্ষকতা করার পাশাপাশি তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা মডেল স্কুলের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তার এই মৃত্যুতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সকল শ্রেনী পেশার লোকজন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD