1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অটোরিক্সা চোর চক্রের তিনজন সক্রিয় সদস্য গ্রেপ্তার - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় অটোরিক্সা চোর চক্রের তিনজন সক্রিয় সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অটোরিক্সা ও অটোরিক্সা সরঞ্জামাদি চুরির সক্রিয় তিনজন চোর সদস্যকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এসআই রবিউল হাসান সঙ্গীয় ফোর্স কিছুদিন জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন সময়ে ব্রাহ্মণপাড়া থানা এলাকা হতে বিভিন্ন সময়ে চুরি হয়ে যাওয়া চারটি অটোরিক্সা, একটি ব্যাটারিচালিত রিক্সা ও অটোরিক্সা সরঞ্জামাদিসহ তিনজন চোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ ফারুক, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ হেলাল। বুধবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD