1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে যুগান্তরের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে যুগান্তরের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৪ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.

কুমিল্লার তিতাসে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে তিতাস উপজেলা দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. মহসিন বিন হাবিবের আয়োজনে রবিবার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।

বিশেষ অতিথি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,কড়িকান্দি ইউপি সদস্য ছাইদুর রহমান ভূইয়া, সাংবাদিক শামসুদ্দিন আহাম্মেদ সাগর, নাঈম সরকার, মো. রিপন, সাকিব হোসেইন,আলমগীর,আব্দুল আজিজ,ইমাম হোসাইন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দৈনিক যুগান্তর পাঠক প্রিয় এবং দেশের শীর্ষ পত্রিকা। জন্মলগ্ন থেকেই এ পত্রিকাটি সত্য প্রকাশে অবিচল। এ ধারবাহিকতা বজায় আছে বলেই যুগান্তরের তুলনা নেই। বক্তারা তাদের বক্তব্যে প্রত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠনের অংশীদার হবার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD