1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় দুই ডেন্টাল চিকিৎসালয়কে ১৫ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় দুই ডেন্টাল চিকিৎসালয়কে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেন্টিস্ট ব্যতীত ডেন্টাল চিকিৎসালয় পরিচালনার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. শঙখজিত সমাজপতি উপস্থিত থেকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের দুটি ডেন্টাল চিকিৎসালয়কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, উপযুক্ত ডাক্তার অথবা ডেন্টিস্ট ব্যতীত এ কার্যক্রম চলমান থাকলে এসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কারাদণ্ড ও সিলগালা করে দেয়া হবে বলে সর্তক করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD