1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না - এমপি আবুল কালাম আজাদ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না – এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

 

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততো উন্নত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশ্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, আপনারা নিজেদের সন্তানকে যেভাবে আদর যত্ন সহকারে গড়ে তোলার চেষ্টা করেন, ঠিক সেভাবেই শিক্ষার্থীদেরও গড়ে তুলবেন। তাদের প্রযুক্তির বিষয়ে ধারণা দিতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

স্কুলের সভাপতি ক্যাপটেইন হোসেইন ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার।

কাউছার আলম ও আতিয়া সামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য আরো রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড. শাহাদাৎ হোসেন শিমুল, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, স্কুলের সাবেক প্রধান শিক্ষক রাশেদা আক্তার, ফুলতলি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD