1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে ট্রাক্টরের ধাক্কায় বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যু - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে ট্রাক্টরের ধাক্কায় বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৩ বার পঠিত

 

মো:ওমর ফারুক মুন্সী :

কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় এক পথচারী বুদ্ধিপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার চরবাকর রাসেল ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই  বুদ্ধিপ্রতিবন্ধী ফিরোজা বেগম(৬০) দেবিদ্বার পৌর এলাকার  খোদাইচর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানায় , সড়কে দ্রুতগামী মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ফিরোজার মৃত্যু হয়। পরে তারা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

নিহতের বাড়ির লোকজন জানায়, ফিরোজা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে সহযোগিতা চাইতেন। চরবারক থেকে বাড়িতে আসার পথে এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জের অফিসিয়াল মুঠোফোনে একাধিক বার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD