1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
'চাকরি নয়, সেবা' প্রতিপাদ্যে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রাথমিক বাছাই পর্ব শুরু কুমিল্লায় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

‘চাকরি নয়, সেবা’ প্রতিপাদ্যে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রাথমিক বাছাই পর্ব শুরু কুমিল্লায়

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৩ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

“চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর প্রাথমিক বাছাই পর্ব আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) সার্বিক তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান,এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকরি পাবে। তিনি কুমিল্লাবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে কেউ যেন দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকলকে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার স্পষ্ট করে বলেছেন যে কোন প্রার্থী যদি আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকে তাহলে তার প্রার্থীতা তাৎক্ষণিক বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবগত করার জন্য জনগণকে অনুরোধ করেছেন।
জানা গেছে, গত বছরের ন্যায় এই বছরও কুমিল্লা জেলা পুলিশ ১০০ টাকায় চাকরি দেবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD