1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি খাল দখলে অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি খাল দখলে অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে । ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের রুক্কু চৌকিদারের (অবসর) বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

সরেজমিনে গিয়ে দেখাযায়, সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মৃত আবদুর রহমান ছেলে রুক্কু মিয়া তার বাড়ির ২ পাশের পূর্ব ও উত্তর পাশে সরকারি খাল। পূর্বপাশ (প্রায় ১৫ ফোট) সম্পূর্ণ দখল করে নিয়ে ঘর তৈরি করে নিয়েছে অনেক আগে। কিছু দিন পূর্বে উত্তর পাশের খালের সামান্য অংশ বাকী রেখে খালে পিলার বসিয়ে বেড়া দিয়ে মাটি ফেল  দখল করে রেখেছে। ঘর নির্মাণ ও সরকারি খালটি ভরাটের ফলে, বর্ষায় পানি প্রবাহিত হতে না পারায় পাকা রাস্তার উপর দিয়ে পানি বয়ে গিয়ে বিলের মধ্যে পড়ছে। ফলে (ধান্যদৌল বাজার – কালামুড়িয়া) পাকা রাস্তার কয়েকটি স্থানে ছোটবড় গর্ত সহ ভেঙ্গে যাচ্ছে।

এছাড়া একই রাস্তার উত্তর পাশের সরকারি খালে প্রভাবশালী রুক্কু মিয়া সিমেন্টের পিলার বসিয়ে ও অন্যান্য সামগ্রী দিয়ে মাটি ফেলে খাল দখল করে নিয়েছে। ফলে বর্ষায় আশপাশের ১০ টি বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশন  ব্যহত হচ্ছে।

এব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউসার হামিদ এ প্রতিনিধিকে বলেন, আমি এই মাত্র শুনেছি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD