1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে ঈগল কর্মীর হাত পা ভেঙ্গে দিলো রাজি ফখরুলের সন্ত্রাসীরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে ঈগল কর্মীর হাত পা ভেঙ্গে দিলো রাজি ফখরুলের সন্ত্রাসীরা

  • প্রকাশিতঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের পক্ষে কাজ করায় মোঃ ছবির হোসেন (২৭) নামের এক যুবকের দুটি হাত ও এক পা ভেঙ্গে দিয়েছে সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের কর্মীরা। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ বাজারে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদের পক্ষে কাজ করেন দক্ষিণ নারায়নপুর গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে মোঃ ছবির হোসেন। সে পেশায় একজন সিএনজি চালক। নির্বাচনে নৌকার পরাজয়ের কারনে ছবির’কে হুমকী দিয়ে আসছিলো সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের কর্মীরা। শুক্রবার রাত ১০টায় উপজেলার জাফরগঞ্জ কলেজ গেইট এলাকা থেকে ছবির হোসেনকে তার সিএনজিসহ তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে তারা ছবির হোসেন’র দুটি হাত ও একটি পা ভেঙ্গে এবং মারধর করে গঙ্গমন্ডল এলাকার তিতু মিয়ার বাড়ির পাশে কবরস্থানের নিকট ফেলে যায়। গুরত্বর আহত অবস্থায় স্থানীরা ছবির’কে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চিকিৎসারত ছবির হোসেন জানান, নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য আমাকে অনেক চাপ প্রয়োগ করেছে সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন ও গঙ্গামন্ডল গ্রামের আওলাদ। নৌকার পরাজয়ের পরও আমাকে বিভিন্ন ভাবে তারা হুমকী দিয়ে আসছিলো। শুক্রবার রাতে কলেজ গেইটে আওলাদ, অপু, আক্তার, কামালসহ আরো কিছু লোক আমার সিএসজি থামিয়ে গলায় ছুরি ধরেন। পরে ওই জায়গা থেকে তারা জোরপূর্বক ভাবে তুলে একটি নির্জণ জায়গায় নিয়ে আমাকে অনেক মারধর করে এবং আমার হাত পা ভেঙ্গে একটি কবরস্থানের পাশে ফেলে আমার সিএনজি, মোবাইল ও সাথে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় তারা। আমি অনেক আকুতি মিনতি করে তাদের পা ধরেও রক্ষা পাইনি। শনিবার বিকালে ছবির হোসেনের বড় ভাই সোহাগ মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, অভিযোগ পেয়েছি, প্রাথমিক তদন্ত কাজ চলছে, ঘটনার সত্যতা পেলে মামলা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD