1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব স্মরণ মহোৎসব ৮ ও ৯ ফেব্রুয়ারী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব স্মরণ মহোৎসব ৮ ও ৯ ফেব্রুয়ারী

  • প্রকাশিতঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫৮ বার পঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

আসছে ৮ ও ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার কুমিল্লা মহেশাঙ্গণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার আয়োজনে সৎসঙ্গের প্রাণ পুরুষ যুগ-পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে প্রথম দিন ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় সমবেত প্রার্থনা শেষে গঙ্গা আহবান ও মাঙ্গলিক অধিবাস।
দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৬টা হতে যথাক্রমে পুরুষোত্তমের শুভ একশত ছয়ত্রিশতম জন্ম লগ্ন ঘোষণা, সমবেত প্রার্থনা ও মন্দির প্রদক্ষিণ শেষে নাম ধ্যান, শ্রীমদ্ভাগবত পাঠ, লীলা কীর্তন এবং দুপুরে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ ও সু-বিবাহ-ই সুখী সুন্দর পরিবারের মূল ভিত্তি বিষয়ক “মাতৃ সম্মেলন”। বিকেল ৪টায় সৎসঙ্গ শিক্ষা বৃত্তি প্রদান শেষে সমবেত প্রার্থনা এবং সন্ধ্যায় আমাদের জীবনে ধর্ম কেন পালনীয় এর প্রাসঙ্গিকতায় অনুকূল দর্শন বিষয়ক ” ধর্মসভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন খাদ্য অধিদপ্তরের পরিচালক (অবঃ) তপন কুমার দাস, স্বাগত আলোচক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলীপ পোদ্দার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (অবঃ) ও পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক তাপস বর্মন। এছাড়াও আলোচনা করবেন কেন্দ্রীয় আশ্রম ও অন্যান্য আশ্রম থেকে আগত ঋত্বিক দেবতাবৃন্দ। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় “সংগীত সন্ধ্যা”।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD