1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বার রাজামেহারে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বার রাজামেহারে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা

  • প্রকাশিতঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৬ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।  শনিবার (৩ ফ্রেব্রুয়ারি) বিকাল ৪ টায় রাজামেহার  হাইস্কুল এন্ড কলেজ  মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজামেহার ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও স্কুল, কলেজ মাদরাসাসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত এমপিকে ফুলের শুভেচ্ছা জানায় এবং মানপত্র প্রদান।

রাজামেহার  ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের  সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেছেন, এই রাজামেহার ইউনিয়নে পূর্বে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছেন আপনারা তা বন্ধ করুন, এই শান্তি প্রিয় রাজামেহারের পরিবেশ আর অশান্ত করার চেষ্টা করবেন না।

এই ইউনিয়নবাসীর তিনটি দাবি, ইউনিয়ন পরিষদ অবকাঠামো  নির্মাণ, কলেজের নতুন ভবন ও রাজামেহার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র করা। আমি আপনাদের দীর্ঘদিনের এই প্রত্যাশা অল্প সময়ের মধ্যে পূরণ করার চেষ্টা করব। আমি সততা ও নিষ্ঠার সাথে সকলের সাথে মিলেমিশে থাকতে চাই। এই খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।

বক্তব্যে তিনি আরও বলেন,  এই ইউনিয়ন দেবিদ্বার উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, এই ইউনিয়নে পর্যায়ক্রমে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। দেবিদ্বার  সকল দুর্নীতির অবসান ঘটিয়ে একটি উন্নয়ন ও সমৃদ্ধির দেবিদ্বার গড়ে তুলব।  আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

ইউনিয়ন যুবলীগ নেতা নজির আহমেদ ও ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান,

বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ,  এমপি আবুল কালাম আজাদের বড় ভাই অলিউল্লাহ খোকন, আল আরাফাহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, উখারি গ্রামের মিনহাজুর রহমান ভূঁইয়া, চাটুলি গ্রামের আবু তাহের স্বর্ণকার, সোনালী ব্যাংকের জিএম  মো. আবদুল মতিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD