1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক আনোয়ারুল ইসলামের পিতা আবদুল মান্নান মারা গেছেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক আনোয়ারুল ইসলামের পিতা আবদুল মান্নান মারা গেছেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

দৈনিক আজকের পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক রূপসী বাংলার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মানিক মিয়া (৭৪) মারা গেছেন। বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি সাংবাদিক আনোয়ারুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন।
মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মানিক মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বিডিআরের সাবেক সুবেদার ছিলেন।

সাংবাদিক আনোয়ারুল ইসলাম আরও জানান, তার বাবা আবদুল মান্নান মানিক মিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত কিছুদিন যাবত তিনি শারীরিক নানা জটিলতা নিয়ে কুমিল্লার টাওয়ার হসপিটালে চিকিৎসা নেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মারা যান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD