1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মেঘনায় যুবলীগ নেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধান আসামি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মেঘনায় যুবলীগ নেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধান আসামি

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮০১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ৩ ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল ইসলাম হত্যার ঘটনায় চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকারকে প্রধান আসামি করে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় এজাহারভুক্ত ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামি করা হয়েছে।এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত যুবলীগ নেতা কামরুল ইসলামের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বুধবার মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা কামরুল ইসলাম হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বাবা আবদুর রব বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় এজাহারে ২৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ২০/২৫জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে র‍‍্যাব ও সিআইডির পাশাপাশি পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন।
উল্লেখ্য,সোমবার (২৯ জানুয়ারি) বিকালে মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়নের বাগ বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা কামরুল ইসলাম মারা যান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD