1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।। 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় থেকে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোশাররফ খান চৌধুরী। অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন মোঃ আলাউদ্দিন ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবন খান চৌধুরীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুর নাহার পিনু, চান্দলা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ অপু খান চৌধুরী, রোহান খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া এবিসি একাডেমির অধ্যক্ষ জসিম উদ্দিন, বড়ধুশিয়া আদর্শ কিন্ডার গার্ডেনের শিক্ষক সহিদুল ইসলাম, চান্দলা মাদারল্যন্ড কিন্ডার গার্ডেনের শিক্ষক  সালমা আক্তার।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবদুল খালেক, সানাউল্লা খান চৌধুরী, সাবিনা ইয়াছমিন,মিজানুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, তানিয়া আক্তার, অপি আক্তার, শাহিনুর আক্তার, সুরাইয়া আক্তার, তাহমিনা আক্তার, মনিরুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD