1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশানে হরিনাম মহাযজ্ঞোৎসব অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশানে হরিনাম মহাযজ্ঞোৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৫৪ বার পঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

গত ২২ জানুয়ারি সোমবার হতে ৪দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচীর মধ্যদিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন ২নং দূর্গাপুর ইউনিয়নস্থিত আড়াইওরা সার্ব জনীন কালী বাড়ী ও মহাশ্মশানে ২১তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞোৎসব অনুষ্ঠিত হয়।

তদুপলক্ষে ২২জানুয়ারি সোমবার সন্ধ্যা ৫ টা হতে যথাক্রমে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও আলোচনা এবং ২৩ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২ টা হতে শ্রী শ্রী কালী মায়ের পূজা ও হোম, বিকেল সাড়ে ৪টায় শুভ অধিবাস, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপন শেষে অধিবাস অন্তে ২০ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে ১১মাঘ শুক্রবার সূর্যোদয়ে সমাপ্ত হয়। এরপর দিন ২৪ জানুয়ারি বুধবার সকাল ১০টা হতে যথাক্রমে ২০২৩ সনে মহাশ্মশানে সৎকারকৃত প্রত্যেক বিদেহী আত্মার শান্তি কামনায় পিন্ডদান করেন আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্রী কৃষ্ণ চন্দ্র পাল।
চতুর্থ দিন ২৫ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এতে নামামৃত পরিবেশন করেন- সাতক্ষীরা হতে আগত নন্দ কিশোর সম্প্রদায়, খুলনা পাইকগাছা লক্ষ্মীপ্রিয়া সম্প্রদায় ও দাকোপ বন্ধু সুন্দর সম্প্রদায়, ফেনী গিরিধারী সম্প্রদায়, সাতক্ষীরা ব্রজগোপী সম্প্রদায় ও খুলনা বিশ্ব মন্দির সম্প্রদায়।

এদিকে, আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার পাল বলেন- আসছে ১৬ এপ্রিল মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা ও মহাষ্টমী তিথীতে গোমতী নদীর পুন্য সলিলে স্নান ও তর্পণ অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD