1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিক্টোরিয়া কলেজ বির্তক পরিষদের কমিটি গঠন, সভাপতি অভিষেক কর - সম্পাদক প্রমী দেবনাথ - Dainik Cumilla
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬ দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র

ভিক্টোরিয়া কলেজ বির্তক পরিষদের কমিটি গঠন, সভাপতি অভিষেক কর – সম্পাদক প্রমী দেবনাথ

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৪৫ বার পঠিত

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি-

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বির্তক পরিষদ (ভিসিডিএস)’র ১৪ তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সংগঠনের বার্ষিক বির্তক উৎসব ও কর্মশালায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এ কমিটি ঘোষণা করেন।

এতে প্রাণীবিদ্যা বিভাগের অভিষেক কর সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রমী দেবনাথ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

২১ সদস্যের এ কমিটিতে অন্যর হলেন- প্রেসিডিয়াম মেম্বার সালমা আহমেদ ও মুশফিকা নওশিন, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) খাদিজা মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) সানজিদা ফারিহা সুরভী, অনুষ্ঠান সম্পাদক আসমা নুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী শেখ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক রাশেদুজ্জামান প্লাবন, প্রকাশনা সম্পাদক সানজিদা আক্তার ফারহা,কর্মশালা সম্পাদক নুসরাত জাহান অনু, জন-সংযোগ সম্পাদক রোমান সরকার,অফিস সম্পাদক মর্জিনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমি, আপ্যায়ন সম্পাদক সাবরিনা জুঁই, যুগ্ম-অফিস সম্পাদক তানজিল আহমেদ, যুগ্ম-প্রকাশনা সম্পাদক মীর সাজ্জাদ, যুগ্ম-আপ্যায়ন ফারজানা ফাইজা এবং নির্বাহী সদ্স্য সামিয়া আক্তার, আশিকুর রহমান শাকিল ও সাজিদ হোসেন।

এর আগে ভিসিডিএস)’র বার্ষিক বির্তক উৎসব ও কর্মশালায় কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), কলেজর উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন এবং ভিসিডিএস মডারেটর মো. আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে এ স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের সবুজ চত্বরে ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) প্রতিষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD