1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে ৩০ কেজি গাঁজাসহ আটক ১

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট।
কুমিল্লার দেবিদ্বারে পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. শরীফ (৩০)-কে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত এক পিকআপ জব্দ করা হয়েছে।
মাদক কারবারি মো. শরীফের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর এরশাদ খানের বাড়ি মৃত হারুন রশিদের ছেলে।

(২১ জানুয়ারি) রোববার দিবাগত রাত প্রায় ১২টায় সময় উপজেলার ইউসুফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি নয়ন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি দিবাগত রাত ১২টায় সময় দেবিদ্বার থানায় কর্মরত এসআই থোয়াইছামং চাক নয়ন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ইউসুফপুর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। এ সময় ইউসুফপুরে ফিলিং স্টেশনের সামনে রাস্তা হতে ৩০ কেজি গাঁজাসহ শরীফকে আটক করা হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানায় এজাহার দায়ের করলে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়।
২২ জানুয়ারি সোমবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD