1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুভিকসাসের নতুন কমিটিকে কুবি প্রেসক্লাবের অভিনন্দন - Dainik Cumilla
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬ দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র

কুভিকসাসের নতুন কমিটিকে কুবি প্রেসক্লাবের অভিনন্দন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪২৩ বার পঠিত

আল-আমিন কিবরিয়, ভিক্টোরিয়া কলেজ:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস)’র নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হাসান এবং সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদ এক যৌথ বিবৃতিতে শুভেচ্ছা জানান।

কুবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমতিয়াজ হাসান রিফাত স্বাক্ষরিত ওই চিঠিতে তারা লিখেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি তাদের নতুন নেতৃত্বের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ধরে রাখবে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কাজ করে যাবে। পাশাপাশি দুই সংগঠনের মধ্যে আন্তরিক সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, চলতি মাসে ১৪ জানুয়ারি (রোববার) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)‘র ১১ সদস্যে নতুন কমিটি গঠন করা হয়। এতে দৈনিক আমাদের কুমিল্লা‘র স্টাফ রিপোর্টার আবু সুফিয়ান রাসেলকে সভাপতি ও দৈনিক বাংলার আলোড়ন‘র স্টাফ রিপোর্টার সাফায়েত উল্লাহ মিয়াজীকে সাধারণ সম্পাদক হয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) প্রতিষ্ঠালাভ করে। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দু’জন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসাবে দায়িত্বে আছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD