1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৩০ বছর পর স্কুলের নাম পরিবর্তন নিয়ে উত্তেজনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ৩০ বছর পর স্কুলের নাম পরিবর্তন নিয়ে উত্তেজনা

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

প্রতিষ্ঠার ৩০ বছর পরে স্কুলের নাম পরিবর্তন নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা এবং স্হানীয় চার গ্রামের মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়ে৷ সরেজমিনে গিয়ে জানা যায় এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন ঐ এলাকার ইঞ্জিনিয়ার মোঃ হারুনর রশীদ৷ এলাকা বাসীর দাবি স্কুলটি প্রতিষ্ঠার সময় এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় নামে হয়ে ছিল৷ কিন্তু ৩০ বছর পর স্কুলের নাম সংশোধন করে রাখা হয় রেজাউল হক উচ্চ বিদ্যালয়৷ যা নিয়ে স্কুলে সাবেক শিক্ষার্থী ও স্হানীয় লোকজনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসীর দাবি স্কুলের নাম আগের নামে চাই৷ স্কুলের নাম সংশোধন বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ হারুনর রশীদ বলেন, স্কুলটি চারটি গ্রামের মাঝে প্রতিষ্ঠা হওয়ায় এম এ মানে মিডেল এরিয়া দেয়া হয়েছিল৷ কিন্তু কোন দলিল, রেগুলেশনে স্কুলের নাম এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় উল্লেখ নেই৷ সব জায়গায় দলিল এবং রেগুলেশনে উল্লেখ আছে রেজাউল হক উচ্চ বিদ্যালয়৷ আমরা কোন নাম পরিবর্তন করি নাই শুধু সংশোধন করেছি৷ এ নিয়ে এলাকার কিছু কুচক্রিমহল শিক্ষার পরিবেশ এবং আমার পারিবারিক সু-নাম ক্ষুন্ন করার পায়তারা করছে৷ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মুহাম্মদ শহীদুল করিম বলেন স্কুলে নাম পরির্বতন এটি ঐ এলাকার স্হানীয় বিষয়৷ স্কুল কতৃপক্ষ বা এলাকা বাসি যদি আমাদের কোন হস্তক্ষেপ চায় তা হলে ব্যবস্হা নেয়া হবে৷ নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানা যায় স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার হারুনর রশীদ এর কারনে এলাকায় স্কুল নিয়ে গ্রুপিং তৈরি হচ্ছে৷ আমরা চাই গত ৩০ বছর যে নামে ছিল স্কুলটি সেই নামে থাকুক৷ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উক্ত বিষয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে৷ সবার একটাই দাবি রেজাউল হক উচ্চ বিদ্যালয় নয় পূর্বের নাম এম এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় নামে স্কুল চাই৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD