1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তীব্র শীতে ব্রাহ্মণপাড়ায় ফুটপাতে নিম্ন আয়ের মানুষের ভিড় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

তীব্র শীতে ব্রাহ্মণপাড়ায় ফুটপাতে নিম্ন আয়ের মানুষের ভিড়

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।। 

গত কয়েকদিন ধরে দেশের অন্যান্য এলাকার মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়াতেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় দিনের বেলায়ও শীতের তীব্রতা বিরাজ করছে। যার ফলে গত কয়েকদিন ধরে স্বাভাবিকের চেয়ে অতিমাত্রায় শীত অনুভূত হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। তারা শীত নিবারণের জন্য ভিড় করছেন রাস্তার পাশের ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকানগুলোতে।

 

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন থেকেই ভারী কুয়াশা পড়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর ও ভোরের দিকে এর তীব্রতা আরও বাড়ে। ভোর থেকে সূর্য না ওঠার কারণে বেলা বাড়লেও তাপমাত্রার তেমন তারতম্য ঘটে না। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষজন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় নিম্ন আয়ের সাধারণ মানুষ শীত নিবারণের জন্য ভিড় করছেন রাস্তার পাশের ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকানগুলোতে।

গরম কাপড় কিনতে আসা মোতাহের মিয়া কালবেলাকে জানান, বেশি দাম দিয়ে গরম কাপড় কেনার তৌফিক নেই তার। তাই সে ফুটপাত থেকে গরম কাপড় কিনতে এসেছে। পুরনো কাপড়ের দামও বেশি। নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের জন্য নামমাত্র কিছু গরম কাপড় কেনার চেষ্টা করছেন তিনি।

গরম কাপড় কিনতে আসা আরেক ক্রেতা আবু বক্কর জানান, গত কয়দিনের শীতে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন তিনি। সারাদিন খেটেখুটে যে টাকা উপার্জন করেন তাতে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তার। এর ওপর শীতের কাপড় কেনা তার জন্য খুবই দুরূহ। তবু শীত সইতে না পেরে শেষমেশ ফুটপাত থেকে গরম কাপড় কিনতে এসেছেন।

ফুটপাতে গরম কাপড়ের বিক্রেতা শঙ্কর দেব বলেন, শীত বাড়ায় গত কয়েকদিন ধরে গরম কাপড়ের বিক্রি অনেক বেড়েছে। আমি প্রতিটি বাজার ও অনেক মোড়ে গরম কাপড় বিক্রি করি। এ বছর তেমন গরম কাপড় বিক্রি না হলেও এ কয়দিন বিক্রি বেড়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD