1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় মাদ্রাসাছাত্র হত্যার ঘটনায় বাবুর্চি গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বরুড়ায় মাদ্রাসাছাত্র হত্যার ঘটনায় বাবুর্চি গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৭২৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বরুড়া উপজেলার সমেষপুর এলাকার একটি মাদ্রাসার স্টোর রুম থেকে ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ওই মাদ্রাসার বাবুচিং জাহাঙ্গীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০) ডিসেম্বর চাঁদপুর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের সমেষপুর মারকাজুল তালিমুওয়াজ তারবিয়াহ কওমি মাদ্রাসার স্টোর রুম থেকে সিয়াম নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সে মাদ্রাসাটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটি মাদরাসার আবাসিক ভবনেই থাকত। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার তদন্ত কর্মকর্তা রেজাউল ইসলাম। তিনি বলেন, শিশু সিয়ামের লাশ উদ্ধারের পরদিন তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার পর আমরা অভিযুক্ত জাহাঙ্গীর গাজীকে চাঁদপুর জেলা সদর থেকে গ্রেফতার করেছি। সে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধার পর থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছেনা বলে মাদরাসার কর্তৃপক্ষ তার বাবাকে মুঠোফোন জানানো হয়। পরে পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজাখুঁজির জন্য মাইকিং করা হয়। বিষয়টি বরুড়া থানায়ও অবগত করা হয়। নিখোঁজের ৩ দিন পর শুক্রবার সকালে মাদরাসার স্টোর রুম থেকে দুর্গন্ধ বের হলে পরে সেখানের মেঝেতে শিশু সিয়ামের লাশটি পাওয়া যায়।
শিশুটির মামা হেদায়েতুল্লাহ বলেন, মাদ্রাসা থেকে জানানো হয়, সিয়ামকে পাওয়া যাচ্ছে না। এরপরেই পরিবারের সবাই পাগলপারা হয়ে সিয়ামকে অনেক খুঁজাখুঁজি করা হয়। গত ৩ মাস আগে সিয়ামের খালার সাথে ওই মাদরাসার বাবুর্চি জাহাঙ্গীরের সাথে বিবাহ বিচ্ছেদ হয়। এই জেরেই সিয়ামকে সে মেরে চলে যায়। যেদিন থেকে সিয়ামে পাওয়া যাচ্ছিলনা সেদিন থেকে এই বাবুর্চি জাহাঙ্গীর মাদরাসা থেকে উধাও হয়ে যায়। সেই সিয়ামকে হত্যা করেছে। আমরা তার ফাঁসি চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD