1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে নৌকার নির্বাচনী অফিস - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে নৌকার নির্বাচনী অফিস

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৩ বার পঠিত

দেবিদ্বার প্রতিনিধি।। 

দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয় মাঠে গড়ে তুলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অফিস। কুমিল্লা-৪ (দেবিদ্বার)  আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর নির্বাচনী প্রচারণায় এই অফিস করা হয়৷ জানা যায়, ধামতী ইউনিয়নের ১৩৩নং পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে অফিস নির্মাণ করেন নৌকার সমর্থক ও বিদ্যালয় সভাপতি রেজাউল করিম  রাজিব। অফিসটি উদ্বোধন করেন রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকার অফিস নির্মাণে ব্যাপক সমালোচনার তৈরী হয় স্থানীয় মানুষের মাঝে। মাঠ জুড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করায় শিশু শিক্ষার্থীদের নতুন বই উৎসবসহ পাঠ্যক্রমে বাঁধার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, সরকারি মাঠ দখল করে নির্বাচনী অফিস স্থাপন বেআইনি৷ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা জানান, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিতে ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি’৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD