1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে ভোটারদের দ্বারে দ্বারে জাতীয় পার্টির ইউসুফ আজগর - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে ভোটারদের দ্বারে দ্বারে জাতীয় পার্টির ইউসুফ আজগর

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৯ বার পঠিত

আল-আমিন কিবরিয়া।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট ইউসুফ আজগর বলেছেন, দেবিদ্বারে যেই দুইজন প্রার্থী আছেন তারা দুজন একই দলের। দেবিদ্বারের জনগণ এবার পরিবর্তন চায়। জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় এবং সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে সে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। রোববার সকালে উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে উঠান বৈঠক ও জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আজগর আরও বলেন, বিগত ১০-১৫ বছরে দেবিদ্বারে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। উপজেলার সব রাস্তা-ঘাটই ভাঙা-চুড়া। অনেক রাস্তা চলচলের অনুপযোগী। তিনি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করবেন।

সরজমিনে এই প্রার্থীর সাথে কয়েকটি এলাকার ঘুরে দেখা গেছে, তিনি সবার কাছে লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন। সেই সাথে সবাইকে ৭ জানুয়ারি সকালে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন।

একইদিন তিনি বিকেলে উপজেলার কাশারীখোলা গ্রামে উঠান বৈঠক করেছেন। এতে দেবিদ্বার পৌর জাতীয় পার্টির সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক আমি ফিরোজ আহমেদ, ধামতী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এরশাদ সরকারসহ দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD