1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বার থানা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বার থানা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিতঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪২ বার পঠিত

 

দেবিদ্বার প্রতিনিধি,

দেবিদ্বার থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা হয়।

থানার নবাগত অফিসার ইন্চার্জ (ওসি) নয়ন মিয়ার সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (দেবিদ্বার-বাহ্মনপাড়া সার্কেল) শাহ মোস্তফা তারেকুজ্জামান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাশার, সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সহ-সভাপতি মমিনুর রহমান বুলবুল, শাহিদুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক মুন্সী, কোষাধক্ষ্য আহাম্মদ হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামিল আক্তার মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন কিবরিয়া, সদস্য একেএম মিজানুর রহমান, সোহেল রানা ও আব্দুল আলিম প্রমুখ।

মতবিনিময় সভায় দেবিদ্বারের যানজট নিরসন, মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ সমাজে ঘটে যাওয়া নানান অপরাধ নির্মূলে সাংবাদিকদের কাছে সহযোগীতা চান ওসি নয়ন মিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD