1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রণোদনা পেল ২৬শ কৃষক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় প্রণোদনা পেল ২৬শ কৃষক

  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোরো মৌসুমে বোরো ধানের আবাদ ও অধিক উৎপাদনের লক্ষ্যে ২৬শ কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।
সোমবার ( ৪ ডিসেম্বর ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।
এতে প্রত্যেক কৃষককে বিনামূল্যে পাঁচ কেজি করে বোরো ধানের বীজ, দশ কেজি করে এমওপি ও দশ কেজি করে ডিএপি সার দেওয়া হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক। সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হোসেন মিয়া।
এসময় উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রেহান উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, আবুল হোসেন, আলেক হোসেন প্রমূখসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD