1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে একরাতে ১০ বাড়িতে সিঁধ কেটে চুরি,জনমনে আতঙ্ক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার দেবিদ্বারে একরাতে ১০ বাড়িতে সিঁধ কেটে চুরি,জনমনে আতঙ্ক

  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

মো:ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে এক রাতে অন্ততঃ ১০টি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাখাল নাহার বাড়ি, মাস্টার বাড়ি ও বারৈপাড়ায় এসব চুরির ঘটনা ঘটে। একই সঙ্গে ১০টি বাড়িতে চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ লোকজন ও স্থানীয়রা জানান, সংঘবদ্ধ চোর চক্র হোসেনপুর গ্রামের অসিত চন্দ্র ধর, সজিব চন্দ্র ধর, মুক্তিযোদ্ধা রাখাল নাহা, যাদব কর, রতন দাস, রোজিনা আক্তার, জোসনা রানী দাসের বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে সিঁধ কেটে চুরি করেছে। এসময় চোরচক্রটি ঘরে ঢুকে নগদ টাকা-পয়সা, দামি পোশাক, আসবাব ও কাগজপত্র নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ অসিত চন্দ্র দাস, ঝরনা রানী দত্ত, জোসনা রানী দাস বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি সিঁধ কেটে ঘরে ঢুকে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল, গ্যাসের সিলিন্ডার, চাউল এমন কি ঠাকুর ঘরের সামান্য প্রণামীর টাকাও নিয়ে গেছে সিঁধেল চোরেরা। তাদের দাবি প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোর চক্র। তারা আরও বলেন, রাতে একই কৌশলে পুরো গ্রামে চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই ক্ষুদ্র কৃষক ও পানচাষী।
এবিষয়ে জানতে চাইলে জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যন মো. জাহিদ আলম বলেন, হোসেনপুর গ্রামের ৮-১০ টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় মেম্বার জয়নাল আবেদিনের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি আমি থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে আমাকে জানিয়েছেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নয়ন মিয়া বলেন, সিঁধ কেটে চুরির ঘটনা পরিদর্শনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো। চুরি রোধে এলাকায় টহল আরও জোরদার করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD