1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশকে এগিয়ে নিতে হবে -এমপি বাহার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশকে এগিয়ে নিতে হবে -এমপি বাহার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বিশে^র সবচেয়ে সাহসী মানুষটির নাম শেখ হাসিনা। পৃথিবীতে শেখ হাসিনার মতো সাহসী রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর একজনও নাই। জননেত্রী শেখ হাসিনাকে আমরা লালন করি,ধারন করি। বঙ্গবন্ধুর কর্মী আর শেখ হাসিনার ভাই হিসেবে তাঁর স্নেহ মমতায় আমরাও সাহসী হয়েছি। নির্বাচনকে ঘিরে আন্তরজার্তিক চক্রান্ত চলছে। আন্তরজার্তিক চক্রান্তের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব আমাদের। ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। ভোটাদের ভোট কেন্দ্রে আনতে হবে। ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পেীঁছে দিতে হবে। কোন অপশক্তি নয়, ভোটারের ভোটে নৌকাকে নির্বাচিত করতে হবে। পুরুষদের পাশাপশি মেয়েদের দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মের ভোটারদের কেন্দ্রে আনতে হবে।
গতকাল মঙ্গলবার (২৮ নবেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মহিলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের আয়োজনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মহিলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর সভাপতিত্বে স্বাগত বক্তা হিসেবে ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি,জেলা পরিষদের সদস্য এডভোকেট ফাহমিদা জেবিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা ও কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা বেগম এর সঞ্চালনায় কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস. মেহেরুন্নেছার বাহার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, নারী নেত্রী দিলনাশি মোহসীন, সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত এর সহধর্মিনী ও কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ফারহানা হক শিল্পি, নাইস পাওয়ার অ্যান্ড আইটি সলিউশনের পরিচালক আয়মান বাহার, সহ মহানগর আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.এইচ মনির
২৮-১১-২৩

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD