1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর হতে ১০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর হতে ১০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৫২৯ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে থানার এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালায়।
এ সময় কামালের বাড়ীর সামনে গোমতী আইল সংলগ্ন কলা গাছের ঝোঁপের নিচ থেকে ৫১টি পোটলায় ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী নুরে আলম (৩৪) কে গ্রেফতার করা হয়। তবে তার সঙ্গীয় অপর আসামী মোঃ বিপ্লব পালিয়ে যায়।
গ্রেফতারকৃত নুরে আলম চাঁনপুর উত্তর পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD