1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উদযাপিত - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উদযাপিত

  • প্রকাশিতঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”। রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লার এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পবিত্র কুরআন থেকে তিলওয়াত ও গীতা পাঠের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মংলেথোয়াই মারমা, সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিআরটি এর সহকারী পরিচালক মো: আবদুল মান্নান।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি এড. আবদুল কাদের, নিরাপদ চালক চাই এর সভাপতি আজাদ সরকার, প্রশিক্ষিত চালক চাই এর সভাপতি জাহানারা বেগম।

সভায় বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্যে নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে। সবাই মিলে সড়ককে নিরাপদ রাখতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD