1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীতে একাধিক চেক প্রতারণা মামলার আসামি মেজবাহ উদ্দিন গ্রেফতার - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নগরীতে একাধিক চেক প্রতারণা মামলার আসামি মেজবাহ উদ্দিন গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

নেকবর হোসেন:

একাধিক চেক প্রতারণা মামলার আসামি প্রতারক মেজবাহ উদ্দিনকে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার (২০ অক্টোবর) নগরীর নিউমার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ।

জানা যায়, আসামি মেজবাহ উদ্দিন ৩টি ওয়ারেন্টের আসামি। সে একাধিক লোকের কাছ থেকে চেকের বিনিময়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। এতে ভুক্তভোগীরা তার নামে কুমিল্লা বিজ্ঞ আদালতসহ দেশের বিভিন্ন আদালতে তার নামে প্রতারণা চেকের মামলা করে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এএসআই রিমন উদ্দিন ও এএসআই সাইফুল ইসলামসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, সে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। আমাদের এএসআই রিমনসহ একটি টিম তাকে আটক ও বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD