1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে দেবীদ্বারে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে দেবীদ্বারে মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৯৭ বার পঠিত

তাপস চন্দ্র সরকার।।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে কর্তব্যরত চিকিৎসক মোঃ আবু জাফর সালেহী ও আবুল হাসান কর্তৃক যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চিফ রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ক্যামেরা পার্সন কামরুলকে লাঞ্ছিত এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার মুক্তিযোদ্ধা চত্ত¡রে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নির্যাতনকারী চিকিৎসকদের দ্রæত বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি মোঃ সাহিদুল ইসলাম, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রতিনিধি শফিউল আলম রাজিব, দৈনিক নাগরিক ভাবনার এমজে মামুন, দৈনিক আজকালের খবরের আহাম্মদ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, মাই টিভির প্রতিনিধি সোহাগ রানা সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচারের ওমর ফারুক, দৈনিক বাংলার আলোড়নের আব্দুল হালিম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মো. শাহজালাল, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক কুমিল্লার ডাক’র প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি রুহুল আমিন হাজারী ও দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মোঃ সুমন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD