1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

শামীম রায়হান॥

নিরীহ ফিলিস্তিনের উপর ইসরাইলি আগ্রাসন,উপর্যুপরি বোমা হামলা ও যুদ্ধ বন্ধের এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদী জনতার উপস্থিতিতে পৌরবাজার বাইতুল আমান জামে মসজিদ (বড় মসজিদ) এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন— মাওলানা আব্দুস সালাম বিপ্লবী, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন আহম্মেদ , স্থানীয় কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন, বাজার ব্যবসায়ী তৌফিক রুবেল, জসিম উদ্দিন, মহিউদ্দিনসহ অনেকে।

এতে বক্তারা জাতিসংঘের নিরবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইসরায়েল বোমা হামলা করে নিরীহ শিশু,বেসামরিক লোকজনকে হত্যা করছে এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল যুদ্ধাপরাধ করছে।
নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে জরুরি তলব করার আহ্বান করেন। সেই সঙ্গে এই যুদ্ধ বন্ধ করার আহবান জানান৷

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলিম উম্মার প্রথম কেবলা দাবি করে বক্তারা আরও বলেন, মসজিদুল আকসা আমাদের পূণ্যভূমি।এটা আমাদের ছিল, আমাদের থাকবে। আল্লাহর বাণী অনুযায়ী শত ঘাত-প্রতিঘাত পরাজিত করে আমাদের শান্তিকামি ফিলিস্তিন ভাই-বোনদেরই জয় হবে। জয় হবে গোটা মুসলিম উম্মার।
এই সংকটময় মুহূর্তে সারা জাহানের মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে সকলকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে সমর্থন দেওয়ারও আহ্বান জানান বক্তারা।

সমাবেশ ও মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে একটি মিছিল বের হয়। মিছিলি পৌরসভার বাজার এলাকা প্রদক্ষিণ করে বিশ্বরোড এলাকায় গিয়ে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD