1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক ২ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক ২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩০৮ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে দুইজনকে। আটককৃতরা হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলার কুলসার গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে সাদ্দাম হোসেন এবং বিষ্ণুপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফরহাদ হোসাইন। এছাড়াও অভিযানের বিষয়টি টের পেয়ে সঙ্ঘবদ্ধ ওই মোটরসাইকেল চোর চক্রের সদস্য সোহেল ও শাহ আলম পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

আটককৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, সঙ্ঘবদ্ধ ওই চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত কুমিল্লা ও এর আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে একজনের কাছে বিক্রি করে দিত। পরে সেই চোরাই মোটরসাইকেলগুলো শাহ আলমের ওয়ার্কশপে নিয়ে নাম্বার প্লেট, চেসিস নাম্বার ও কালার চেঞ্জ করে ফেলা হতো। এরপর সেগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেয়া হতো। উদ্ধার হওয়া মোটরসাইকেল গুলোর মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে। আমরা আরো অনুসন্ধান করবো। চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাবো। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
প্রেস কনফারেন্সে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নাজমুল হাসান রাফি, অতিরিক্ত পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদ হাসান, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD