1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনের দাবিতে দেবীদ্বারে ৩ দিনের কর্মবিরতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনের দাবিতে দেবীদ্বারে ৩ দিনের কর্মবিরতি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

 

শফিউল আলম রাজীব।।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার, জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন সৃষ্টি ও প্রয়োজনীয় পদসৃজন, পদসৃজনে জটিলতা কাটানোসহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ৩দিনের কর্মবিরতিতে নেমেছে ক্যাডার শিক্ষকরা। এর আগে একই দাবিতে গত সোমবার (২ অক্টোবর) সারাদেশে একযোগে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছে। দাবি আদায়ে কোন অগ্রগতি না হলে ১০,১১ ও ১২ অক্টোবর ফের কর্মবিরতি ঘোষনা করে তারা।

তারই ধারাবাহিকতায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্‌বানে মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে সকাল ৯ টা থেকে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি পালন করছে কর্তব্যরত শিক্ষকরা। এসময় কলেজ ইউনিটের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মবিরতি চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ইউনিটের সভাপতি ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জহির উদ্দিন, সহকারী অধ্যাপক ও কলেজ ইউনিটের সাবেক সম্পাদক জনাব মো. নজরুল ইসলাম, কলেজ ইউনিটের বর্তমান সম্পাদক জনাব মো. শাহেদ ইকবাল চৌধুরী, সহকারী অধ্যাপক ডক্টর আল-আমীন, প্রভাষক জনাব রাসেল আল মামুন, প্রভাষক ও কলেজ ইউনিটের যুগ্ম-সম্পাদক জনাব মো. নাজির হোসাইন প্রমুখ। এসময় সকল ক্যাডার শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত থেকে তা পালন করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD