1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন ১৬ নভেম্বর থেকে শুরু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন ১৬ নভেম্বর থেকে শুরু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৬৮৫ বার পঠিত

তাপস চন্দ্র সরকার।।

আসছে ১৬ নভেম্বর হতে ২২ নভেম্বর পর্যন্ত ৭দিন ব্যাপী চট্টগ্রাম সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গণে যোগাচার্য পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ এর ১৫২তম গীতা সঙ্গোত্রী পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ এর ১১৫তম আবির্ভাব দিবস, অখণ্ড গীতা পাঠের ৪৩তম, শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী, রুদ্রাভিষেক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন এবং ২৭ নভেম্বর সোমবার পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর ৬৮তম আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গুরুপূজা, শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে অর্ঘাদি পাঠাবার যোগাযোগ মাধ্যম শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শঙ্কর মঠ ও মিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম। মোবাইল: 01711-720386 (বিকাশ, নগদ ও রকেট) এবং Sankar Math SB A/C 0827634005956, SONALI BANK LTD, Sitakunda Branch, ctg Or Sankar Math Mission SB A/C 0200016528791, AGRANI BANK LTD. Sitakunda Branch, ctg, BANGLADESH. উল্লেখ্য যে, শঙ্কর মঠ, শঙ্কর মিশন, শঙ্কর মঠ অনাথ আশ্রম, শঙ্কর মঠ সংস্কৃত কলেজ নামে পৃথক পৃথকভাবে ব্যাংক ড্রাফট/ চেক পাঠানো যাবে।

উক্ত মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল গুরুভাই-বোনসহ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করেন সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD